২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে লেনদেনের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ছুটির দিনে ব্যাংক খোলা রাখার যৌক্তিকতা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট শাখার লেনদেনের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

চেয়ে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে। এতে গত ১৫ জুন শনিবার কোন ব্যাংকে কতো টাকা লেনদেন হয়েছে আগামী ২৩ জুনের মধ্যে তা জানাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

হরতালসহ ধ্বংসাত্মক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে সম্প্রতি সাপ্তাহিক ছূটির দিন শনিবার সব অথরাইজড ডিলার (এডি) শাখা খোলা রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়।

অন্যান্য দিনের তুলনায় শনিবার যদি লেনদেন অনেক কম হয় তাহলে শনিবার ব্যাংক খোলা রাখার বাধ্যবাধকতা তুলে দেয়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

তবে আগের মতো বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এলাকার এডি শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা রাখতে হবে।