২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য শুল্কায়নে নতুন পদ্ধতি জুলাইতে

পণ্য শুল্কায়নে চট্টগ্রাম কাস্টম হাউসে জুলাই থেকে নতুন পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ নামে নতুন এই পদ্ধতি একমাস পরীক্ষামূলকভাবে চলবে। আগস্ট থেকে পদ্ধতিটি পুরোদমে চালু হলে শুল্কায়ন ব্যবস্থা থেকে কাগজের ব্যবহার উঠে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন পদ্ধতি চালু হলে শুল্কায়ন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে। রাজস্ব আদায়ে ঝুঁকি কমার সঙ্গে সঙ্গে আমদানি-রপ্তানির খরচও কমবে।

প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ মুশফিকুর রহমান জানান, ১ জুলাই থেকে এই পদ্ধতি চালু হলেও বিদ্যমান প্রথাও বহাল থাকবে। অগাস্টের পর শুধু নতুন পদ্ধতিতে শুল্কায়ন ব্যবস্থা চালু থাকবে।

সেমিনারে কাস্টম হাউস ব্যবহারকারী বন্দর, নৌবাহিনী, ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, চেম্বার ও সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধিরা অংশ নেন।

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড বাস্তবায়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের সদস্য মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন ও হোসেইন আহমেদ প্রমুখ।