২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিএন’র নতুন মূলধন সংগ্রহ

তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৪৫ লাখ শেয়ার ছেড়ে ১৩ কোটি ৫০ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছে দেশের শীর্ষ স্থানীয় প্রযুক্তি কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান তিনটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে তারা।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, সিফ বাংলাদেশ ভেঞ্চার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে।

সমঝোতা চুক্তিতে এডিএন টেলিকমের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন।

সিফ বাংলাদেশ ভেঞ্চার এর পক্ষে দুই ব্যবস্থাপনা অংশীদার ফাহিম আহমেদ এবং জিয়া আহমেদ স্বাক্ষর করেন।

সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসাইন।

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেঢের পক্ষে স্বাক্ষর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার এ চৌধুরী।

আসিফ মাহমুদ বলেন, “ডাটা ও টেলিযোগাযোগ ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবনে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জাতীয় রূপকল্প বাস্তবায়নে সামনের সারিতেই রয়েছে এডিএন।”

এরশাদ হোসেন বলেন, “দেশের অন্যতম নেতৃস্থানীয় টেলিকম এবং তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএনকে পুঁজিবাজারে প্রবেশে সহায়তা করার অপেক্ষা করছি। এতে প্রবৃদ্ধির নতুন এক দিক খুলে যাবে।”

অনুষ্ঠানে এই চার প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক অনেক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।