২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সড়ক ভবন নির্মাণে অর্থ দেবে এডিবি

তেজগাঁওয়ে নতুন সড়ক ভবনে নির্মাণে ১২৩ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার সড়ক ভবন স্থানান্তরে জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, “সড়ক ভবন নির্মাণের জন্য এডিবি ১২৩ কোটি টাকা দেবে, এ ব্যাপারে আমাদের চুক্তি হয়ে গেছে।”

রমনার সড়ক ভবনের যে অংশটি এখনো কর্তৃপক্ষ ব্যবহার করছে, তা একমাসের মধ্যে ছাড়তে হবে।

সড়ক ভবনের ‘এ’ বিল্ডিং এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তরের নির্দেশ মঙ্গলবারই দিয়েছে হাই কোর্ট।

গত বছর এক রায়ে সড়ক ভবনের দখলে থাকা সুপ্রিম কোর্টের জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয়া হয়।