২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের আইপিও অনুমোদন

বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের এককোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ১৪ কোটি টাকা তুলবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাংক থেকে গৃহীত ঋণ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৩.০৭ টাকা।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।