নুরুন নেওয়াজ সেলিম এনসিসি ব্যাংকের চেয়ারম্যান
নুরুন নেওয়াজ সেলিম আবারো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক নুরুন নেওয়াজ তৃতীয়বারের মত চেয়ারম্যান হলেন।
এছাড়া ব্যাংকটির আরেক উদ্যোক্তা পরিচালক এএসএম মাঈন উদ্দিন মোনেম ভাইস চেয়ারম্যান হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেলিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রামস্থ ফেনী জেলা সমিতির সভাপতি।
তিনি ইলেক্ট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পারি লিমিটেডের সাবেক চেয়ারম্যান।
আর মাঈনুদ্দিন মোনেম যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং অর্থ, তথ্য ব্যবস্থা এবং ব্যবসা কৌশল বিষয়ে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন।
তিনি আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক, নোভার্টিস ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড ও এএম সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যানসিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী এবং এএমএল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান।
