সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার এ বাজারে প্রায় ৬১১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যা গত সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৪ অক্টোবর। ৬৯১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল সেদিন ।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক কিছুটা উঠলেও পরে কমে যায়। দিন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্ট হয়।
দিন শেষে এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে দুই পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৫ পয়েন্ট।
এদিন হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
এর আগে সোমবার ডিএসইএক্স ৩১ পয়েন্ট বাড়ে এবং ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এই লেনদেন ছিল সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে রোববার ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বাড়ে এবং ৪৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গত সপ্তাহে ডিএসইর সাবিক সূচকে মোট ১১৫ পয়েন্ট যোগ হয়। দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ২৯৮ কোটি টাকা।
