২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারবান্ধব বাজেটে এনবিআরকে ডিএসইর সুপারিশ

আগামী বাজেট পুঁজিবাজারবান্ধব করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে কয়েকটি সুপারিশ  দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 07:49 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রোববার এনবিআরের সম্মেলন কক্ষে এক বৈঠকে ডিএসইর পক্ষ থেকে সুপারিশগুলো দেয়া হয়।

আগামী বাজেটে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিভিডেন্টের ওপর ট্যাক্স এক্সামিনেশন ফি প্রত্যাহারসহ ১১ দফা সুপারিশ করে ডিএসই কর্মকর্তারা।

উভয় পক্ষের নীতি নির্ধারকরা সুপারিশগুলো নিয়ে আলোচনা করেন।

সভায় এনবিআরের চেয়ারম্যান ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, “আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাদের দাবিগুলো বিবেচনা করবো। পুঁজিবাজারকে আবার চাঙ্গা করতে হলে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে।”