২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ স্থলবন্দর ভোমরা শুল্ক স্টেশন  

সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার দুপুরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

১৯৯৬ সালে ভোমরায় শুল্ক স্টেশনটি চালু হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়ার পর ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভোমরা স্থলবন্দর দেশের প্রধান বাণিজ্যিক স্থলবন্দরে পরিণত হবে। বন্দরের ব্যবসায়ীরা এখন থেকে পূর্ণাঙ্গ স্থলবন্দরের সুযোগ-সুবিধা পাবে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজ্জদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মনসুর আহমেদ, জেলা প্রশাসক মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেছার উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।