হংকংয়ে আবার উড়লো বিমান
দিল্লির পরে হংকং রুটেও ফিরেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ বিমানেরে একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে যাত্রা করে।
সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েকটি রুটের ফ্লাইট কমিয়ে আনে বিমান।
ওই সময় বাতিল করা হয় দিল্লি এবং হংকং রুটের ফ্লাইটগুলো। গত ৪ মে দিল্লি রুটে পুনরায় ফ্লাইট শুরু হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং রুটে ফ্লাইট পরিচালনা করতে ৩১৫ আসনের ডিসি-১০ মডেলের উড়োজাহাজ ব্যাবহার করা হচ্ছে।
প্রতি সোমবার ও শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে হংকংয়ের উদ্দেশ্যে ফ্লাইট (বিজি ০৭৮) ছেড়ে যাবে আর একই দিন রাত ৮টায় হংকং (স্থানীয় সময়) থেকে ঢাকার পথে রওনা করবে।
দিল্লি এবং হংকং রুট পুনরায় চালু হওয়ার বিমানের আন্তর্জাতিক গন্তব্য সংখ্যা দাঁড়ালো ১৯-এ।
