২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিহ্যাব সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বহিস্কার

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব থেকে সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান ভুঁইয়া রানাকে বহিস্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শনিবার সংস্থাটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, রানার পরিচালনাধীন প্রতিষ্ঠান দি রয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এবং বাসস্থান ডেভেলপমেন্ট লিমিটেড এর সদস্যপদ বহিস্কৃত হওয়ায় এবং এর ধারাবাহিকতায় রানার নির্বাহী সদস্যপদ ও সাধারণ সম্পাদক পদ শূন্য হয়ে গেছে।

"রানার সার্বিক কার্যকলাপ রিহ্যাবের স্বার্থহানিকর ও সংঘবিধি-আচরণের পরিপন্থী হওয়ায় রিহ্যাব কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।”

বহিষ্কারাদেশের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়েছে রিহ্যাব।