২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের ১৫% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, সাভারে ব্র্যাক-সিডিএম-এ বার্ষিক সাধারণ সভায় ২০১২ সালের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।  বৃহস্পতিবারের এই সভায় রাইট শেয়ারের মূল্য ১০ টাকা প্রিমিয়ামসহ পুনর্নির্ধারণ করে ২০ টাকাও করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ এ. (রুমী) আলী, শিব নারায়ন কৈরী, তামারা হাসান আবেদ, ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, জাহিদা ইস্পাহানি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানি সচিব রইস উদ্দীন আহমদ।