২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক সামান্য কমেছে

সপ্তাহের চতুর্থ দিন সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচক বাড়লেও পরে তা কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ৩ হাজার ৫১৬ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৫ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩০৮ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২০৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা বেশি। দাম বাড়ে ১০৯ টি শেয়ারের, কমে ১৪৪ টির। অপরিবর্তিত ছিল ২১ টির দাম।

মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৪ পয়েন্ট বাড়ে । সোমবার বাড়ে ৩ পয়েন্ট । সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৪ পয়েন্ট বাড়ে।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমেছে প্রায় ৩৫ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৯ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ৬৮ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সব মিলিয়ে গত তিন সপ্তাহে সূচক কমেছে ১২২ পয়েন্ট ।