ডিএসইতে সূচক সামান্য কমেছে
সপ্তাহের দ্বিতীয় দিন সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৪৪৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে হয় ১ হাজার ২৮২ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৩৯ টির, কমে ১০৫ টির। অপরিবর্তিত ছিল ৩২ টির দাম।
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট কমে।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ৬৮ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
