২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে কম্পিউটার ল্যাব করে দেবে গ্রামীণফোন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব তৈরি করে দেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এই উপলক্ষে শনিবার একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রামীণফোনের সিইও বিবেক সুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ অধ্যাপক মো. কামালুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ উপাচার্য অধ্যাপক শহিদ আখতার হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াৎ উল ইসলাম গ্রামীণফোনের সিটিও তানভীর মোহাম্মদ এবং ভারপ্রাপ্ত সিসিও তাহমিদ আজিজুল হক এ সময় উপস্থিত ছিলেন।

এই কম্পিউটার ল্যাবে থাকবে আধুনিক সার্ভারসহ ৫০টি কম্পিউটার এবং অন্যান্য সুবিধা।

এছাড়াও ল্যাবটিতে বর্তমান ইন্টারনেট সংযোগের পাশাপাশি আরো ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেয়া হবে।