সপ্তাহ জুড়ে সূচক কমলো ডিএসইতে
সপ্তাহের শেষ দিন সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এ নিয়ে এ সপ্তাহের সব দিনই সূচক কমলো।
সাভারে ভবন ধসে প্রাণহানির ঘটনায় শোক পালন করে বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারের লেনদেন ১৫ মিনিট দেরিতে শুরু হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সকাল পৌনে ১১টায় লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে ৩ হাজার ৫০৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩০৮ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১১২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১০১টির, কমে ১৪০টির। অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
বুধবার ডিএসইর সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৩০ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।
