২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির দুই বিজ্ঞাপন বন্ধ করতে বলেছে বিটিআরসি

অনুমতি না নিয়ে প্রচার চালানোর জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিস্টেসম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে দুটি প্রমোশনাল ক্যম্পেইনের সব কাযক্রম বন্ধ করার নির্দেশনাও দেয়া হয়।

‘জি উইন এক্সজাইটিং হলিডে প্যাকেজ ফর কাপল অ্যান্ড ৪৬ ইঞ্চি স্যামসাং স্মার্ট ইন্টারনেট টিভি’ ক্যাম্পেইনের ‘প্রতি ঘণ্টায় সর্বোচ্চ কথা বলে জিতে নিন হলিডে প্যাকেজ’ এবং ‘প্রতিদিন সর্বোচ্চ কথা বলে জিতে নিন সামস্যাং ইন্টারনেট টিভি’ দুটি প্রমোশনাল ক্যম্পেইন গত ১২ এপ্রিল থেকে শুরু হয়।

এই দুটি বিজ্ঞাপন বিটিআরসির নির্দেশনার পরিপন্থী বলে চিঠিতে বলা হয়।

চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পেইন দুটির সব কাযক্রম বন্ধ এবং আগামী ২৯ এপ্রিলের মধ্যে এ বিষয়ের ব্যাখ্যা দিতে রবিকে বলেছে বিটিআরসি। 

এই বিষয়ে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল) মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিটিআরসির চিঠি পেয়েছি এবং এ ব্যাপারে বিটিআরসিকে জানানো হবে।