২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামের পর লোগোও বদলালো বিএসইসির

নাম পাল্টানোর পর লোগোও পাল্টালো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় নতুন লোগেটি অনুমোদিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্প্রতি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন আইন), ২০১২ অনুসারে কমিশনের নাম 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' থেকে 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' করা হয়।

এর সঙ্গে সঙ্গতি রেখে এখন লোগোও বদলানো হলো।