কৃষক সেবায় বাংলালিংক-এসিআই চুক্তি
দেশের কৃষকদের সেবায় যৌথভাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক এবং এসিআই এগ্রিবিজনেস।
চুক্তি অনুযায়ী, বাংলালিংক গ্রাহকরা কৃষি সম্পর্কিত সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সরাসরি জানতে পারবেন। এছাড়া এসিআই এগ্রি বিজনেস এর পণ্যের উপর বিশেষ ছাড় পাবেন তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) আশের ইয়াকুব খান।
এসিআই এগ্রি বিজনেস’র পক্ষ ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এফ এইচ আনসারিসহ বেশ কয়েকজন কর্মকর্তা।
