২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট ৭ মে

দেশের তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট’ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার ঢাকার রুপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি ফাহিম মাশরুর এ তথ্য জানান।

তিনি বলেন, “‍বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি এ সামিট দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই এদেশে শুধু হানাহানি হয় না, এ দেশে গবেষণাও হয়।”

সংবাদ সম্মেলনে বেসিস এর সিনিয়র সহসভাপতি ও সামিট-এর আহ্বায়ক শামীম আহসান জানান, ২০১০ সালে এরকম অনুষ্ঠান করে তারা ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করেছিলেন। এবার তাদের লক্ষ্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করা।

‘ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট’ আয়োজনে বেসিসকে সহায়তা দিচ্ছে অগ্রণী ব্যাংক ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক এবং ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ।