২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকে নিম্নগতি

লেনদেনের শুরুতে ওঠানামার পর দিনশেষে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টা সূচকে ওঠানামা চলে। এরপর তা নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৫ পয়েন্ট কমে প্রায় ৩ হাজার ৫৭১ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩১৮ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২১৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২১টির, কমে ২৪৩টির। অপরিবর্তিত ছিল ৬টির দাম।

সোমবার ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৪৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২০৭ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।