মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়ছে
পুঁজিবাজারে গত দুই দিনে মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। শেয়ারের দর অনেক কমে যাওয়ায় মিউচ্যুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিনিয়োগকারীরা এখন দীর্ঘমেয়াদে এই শেয়ারগুলোর দিকেই ঝুকছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন হয় ৩৮ টি মিউচুয়াল ফান্ড,যার মধ্যে দাম বাড়ে ৩৩ টির, রোববার ৩৮টির মধ্যে দাম বাড়ে ৩৪টির ।
সোমবার দাম ১৫টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে নয় শতাংশের বেশি, তিনটির বেড়েছে দশ শতাংশ। পুঁজিবাজরে একদিনে একটি শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বাড়তে পারে না ।
ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজরে শেয়ারের দাম এখন খুবই কম, কিছু বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে বাজারে আসছে।"
শার্প সিকিউরিটিজের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ গোলাম ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড এখন আন্ডারপ্রাইসড।"
কাদির চৌধুরী বলেন, "অনেকগুলো মিউচুয়াল ফান্ডের মূল্য তাদের অবিহিত মূল্যের নিচে আছে। এখন এগুলোতে বিনিয়োগ করলে এক বছরের মধ্যে ৪০ শতাংশ লাভ হতে পারে।”
কাদির বলেন, "পুঁজিবাজার তার তলানিতে এসে ঠেকেছে শেয়ার এর দাম এর নিচে নামতে পারে না, তাই এখন কেনা শেয়ার থেকে ভবিষ্যতে মুনাফা করার সম্ভাবনাই বেশি।"
