ম্যারিকো-টপ অব মাইন্ড চূক্তি স্বাক্ষর
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অব মাইন্ড’ একটি চুক্তি সই করেছে।
রোববার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চুক্তি অনুযায়ী ম্যারিকো বাংলাদেশ লিমিটেডকে (এমবিএল) ডিজিটাল, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও দেশের বাইরের গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপন প্রচারের সর্বাত্মক সহযোগিতা দেবে টপ অব মাইন্ড।
চুক্তি করার সময়ে এমবিএলের পক্ষে নির্বাহী পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আদিত্য সোম, বিপনন পরিচালক আশিকুর রহমান ও মিডিয়া অ্যান্ড অ্যাক্টিভেশন ব্যবস্থাপক এএইচএম হাসান উপস্থিত ছিলেন।
আর ‘টপ অব মাইন্ডের’ পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল, পরিচালক ফাহাদ করিম ও মিডিয়া গ্রুপ প্রধান সৈয়দা উম্মে সালমা।
