হরতাল প্রত্যাহারে বিজিএমইএ ও বিকেএমইএ’র আহ্বান
হেফাজতে ইসলাম এবং বিএনপির টানা ৩৬ ঘণ্টার হারতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
ওই বিবৃতিতে হরতালের ক্ষতি তুলে ধরে বলা হয়, এই হরতালের কারণে এ পর্যন্ত ১৫টি কারখানার ২২ লাখ মার্কিন ডলারের অর্ডার বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জাহাজিকরণ করতে না পারায় ক্রেতারা রপ্তানিকারকদের কাছে প্রায় ৭০ হাজার ডলার ডিসকাউন্ট দাবি করেছেন।
বিমান ভাড়া বাবদ অতিরিক্ত ১৭ লাখ ১০ হাজার ডলার খরচ হয়েছে বলেও এতে দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিজিএমইএ ও বিকেএমইএ মনে করে যেভাবে ঘন ঘন হরতাল আহ্বান করা হচ্ছে তা অব্যাহত থাকলে পোশাক শিল্পের ধারাবাহিকতা ও ভাবমূর্তি কোনভাবেই ধরে রাখা সম্ভব হবে না। ইতিমধ্যে তার কিছু ইঙ্গিও পাওয়া গেছে। বড় ক্রেতাদের প্রতিনিধিরা এ বছর আসছে না। বরং ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে অর্ডার নেয়ার জন্য বাংলাদেশি পোশাক সরবরাহকারীদেরকে তাদের সদরদপ্তরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
