৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আরডি ফুড, গ্লোবাল ইন্সুরেন্স ও আল-আরাফাহ ইসলামী ব্যংক।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ সুপারিশ করে।
রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্ট লিমিটেড
রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ মে সকাল ১১টায় রংপুরের সালাইপুর কোম্পানির নিজের কারখানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্ট লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।
গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড
গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ মে সকাল ১১টায় ঢাকায় ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ১৯ পয়সা।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে সকাল ১০টায় ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৫ পয়সা।
