নরওয়ের মন্ত্রীর জিপি হাউজ পরিদর্শন
সফররত নরওয়ের বানিজ্য মন্ত্রী ট্রন্ড জিসকে শনিবার গ্রামীণফোনের সদরদপ্তর ‘জিপি হাউজ’ পরির্দশন করেছেন।
এ সময় তাকে স্বাগত জানান গ্রামীণফোনের সিইও বিবেক সুদ।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, নরওয়ে সরকার টেলিনর গ্রুপের বৃহত্তম অংশের মালিক এবং দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই কোম্পানির দায়িত্বে আছে।
‘জিপি হাউজ’ পরিদর্শনের সময় মন্ত্রী টেলিনর ও গ্রামীণফোন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং কর্মীদের সাথে সাক্ষাৎ করেন।
গ্রামীণফোন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নেতৃত্বের স্থানে পৌছোনোর গৌরবময় যাত্রা, দেশের সংযোগবিহীন মানুষের কাছে টেলিযোগাযোগ সেবা পৌছে দেয়া এবং দেশের উন্নয়নে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে।
বিভিন্ন স্টলে গ্রামীণফোনের কর্পোরেট দায়িত্বশীলতা উদ্যোগসহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।
নরওয়ের বানিজ্য মন্ত্রী গ্রামীণফোনের অনলাইন স্কুল, টেলিডার্মাটোলজির মতো উদ্ভাবনী প্রকল্পের বিষয়ে গভীর আগ্রহ দেখান।
তিনি বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে টেলিযোগাযোগ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপ যে শুধু সংখ্যার দিক দিয়ে নয়, বরং উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে এই শিল্পের নেতৃত্ব দিচ্ছে তা দেখে আমি অত্যন্ত আনন্দিত।
