২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহ শেষে সূচক কমেছে

সপ্তাহের শেষ দিন সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 05:17 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম ২০ মিনিট সূচক নামে। এরপর সূচকে ওঠানামা করলেও আগের দিনের অবস্থান ছাড়াতে পারেনি। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কমে ৩ হাজার ৫০৭ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩১০ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১২৬টির, কমে ১১৬টির। অপরিবর্তিত ছিল ২৩টির দাম।

বুধবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ২৩ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার।

সপ্তাহের প্রথম দুই দিন দরপতনের পর মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৪৫ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৩০ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়। গত ২৭ জানুয়ারি নতুন এই সূচক চালু হওয়ার পর এটাই এ সূচকের সর্বনিম্ন অবস্থান। লেনদেন হয় প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার

এছাড়া সোমবার দিনশেষে পুরানো সাধারণ সূচক ডিজিইএন দাঁড়ায় ৩ হাজার ৬১০ পয়েন্টে যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন পুঁজিবাজারে শুরু হওয়ার পর সর্বনিম্ন। দরপতন শুরু হওয়ার পর এর আগে সর্বনিম্ন সূচক ছিল ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ৩ হাজার ৬১৬ পয়েন্ট। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এর চেয়েও কম সূচক ছিল ২০০৯ সালে ১৫ নভেম্বর ৩ হাজার ৩৮৩ পয়েন্ট।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স প্রায় ৯২ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৬৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।