২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিস এবং ফিনিক্স ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 11:11 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিস

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ মে সকাল সাড়ে ১০টায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৩৫ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ১৯ পয়সা।

ফিনিক্স ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট

ফিনিক্স ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফিনিক্স ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।