২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে সর্বনিম্ন অবস্থানে সার্বিক সূচক

সপ্তাহের প্রথম দিন দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচক নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯২ পয়েন্ট কমে ৩ হাজার ৫৯০ পয়েন্ট হয়। গত ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটাই এ সূচকের সর্বনিম্ন অবস্থান।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৪০ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৬৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৪০টির, কমে ১৯৮টির। অপরিবর্তিত ছিল ২৫টির দাম।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।