২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ফার্স্ট লিজ ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট ও কন্টিনেন্টাল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

ফার্স্ট লিজ ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট

ফার্স্ট লিজ ফাইনেন্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় ঢাকার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

কন্টিনেন্টাল ইন্সুরেন্স

কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ মে সকাল ১১টায় ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৮ পয়সা।