২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের পর সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে

সপ্তাহজুড়ে দরপতনের পর শেষ দিন সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 05:07 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের ডাকা হরতালের মধ্যে সকাল সাড়ে ১০টায় লেনদেন যথারীতি শুরু হলে সূচক ওঠানামার মধ্য দিয়ে বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৮১ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৬৫ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১১৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২১৩টির, কমে ২৯টির। অপরিবর্তিত ছিল ১৯টির দাম।

বুধবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে ৩ হাজার ৬৪২ পয়েন্ট হয়। গত ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটাই এ সূচকের সর্বনিম্ন অবস্থান।লেনদেন হয় প্রায় ১৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সোমবার ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৫১ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।

এরও আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।