২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এমজেএল বাংলাদেশ, আর্গন ডেনিমস ও ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 08:37 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এমজেএল বাংলাদেশ লিমিটেড

এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১১টায় ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ৭৩ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ২৪ পয়সা।

আর্গন ডেনিমস লিমিটেড

আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল সকাল ১০টায় গাজিপুরের গ্রিনটেক রিসোর্ট এবং কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আর্গন ডেনিমস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৬ পয়সা।

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল। সাধারণ সভার স্থান পরে জানানো হবে ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা।