সর্বনিম্ন অবস্থানে ডিএসইর নতুন সূচক
সপ্তাহের চতুর্থ দিনেও দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সূচক সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরই সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৮৩ পয়েন্ট কমে ৩ হাজার ৬৪২ পয়েন্ট হয়। গত ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটাই এ সূচকের সর্বনিম্ন অবস্থান।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৫২ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৩১টির, কমে ২১৫টির। অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট কমে ৩ হাজার ৭২৫ পয়েন্ট হয়। লেনদেন হয় প্রায় ১৫১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।
এরও আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
