২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক ও পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য ব্যাংকগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন সকাল ১১টায় ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সা।

পূবালী ব্যাংক লিমিটেড

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ এপ্রিল সকাল ১১টায় গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমএ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে পূবালী ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১৮ পয়সা।