২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমেছে

সপ্তাহের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 05:46 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টা সূচকে ওঠানামা চলে। এরপর সূচক নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট কমে ৩ হাজার ৭২৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৭৬ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৫১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৫০টির, কমে ১৯৯টির। অপরিবর্তিত ছিল ২৩টির দাম।

সপ্তাহের প্রথম দিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭৪ পয়েন্ট হয়। লেনদেন হয় প্রায় ১৭০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।

এরও আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।