২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিনে লেনদেন শেষে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 05:11 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক নিচের দিকে নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট কমে ৩ হাজার ৮৫৬ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪১৬ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৮০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৪৬টির, কমে ১৯৩টির। অপরিবর্তিত ছিল ২৪টির দাম।

মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সোমবার ডিএসইর ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।

তার আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।