পুঁজিবাজার থেকে অর্থসংগ্রহ করবে জাহিন স্পিনিং
শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে জাহিন স্পিনিং লিমিটেড।
ইতোমধ্যে প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্লেসমেন্টের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে চার কোটি ৩৫ লাখ শেয়ার ছাড়া হবে। এর মধ্যে দুই কোটি ৩৫ লাখ শেয়ার বিদ্যমান উদ্যোক্তাদের কাছে এবং বাকি দুই কোটি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি হবে্।
প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫২ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হবে বলে জানানো হয়েছে।
এ্রছাড়াও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
সুতা উৎপাদনকারি প্রতিষ্ঠান জাহিন স্পিনিং মিলস ২০০৭ সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে যাত্রা শুরু করে। ২০১২ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়।
কোম্পানির বার্ষিক উৎপাদনক্ষমতা ৭২০ টন সুতা। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের পরিমাণ ৩ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিরটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে মিউচুয়াল ট্রাস্ট ক্যাপিটাল।
