২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, সামিট পুর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, সাউথইস্ট ব্যাংক ও লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল সকাল ১১ টায় ঢাকার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় ৩২ দশমিক ৪৬ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০০ টাকা ২০ পয়সা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সভার স্থান পরে জানানো হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় ২ দশমিক ০৪ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা।

সামিট পাওয়ার লিমিটেড

সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১টায় বসুন্ধরা কনভেনসন সেন্টার দুই অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সামিট পাওয়ার লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় ৩ দশমিক ৮০ পয়সা; মোট সম্পদমূল্য ২৩ টাকা ১১ পয়সা।

সামিট পুর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড

সামিট পুর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল ১০ টায় বসুন্ধরা কনভেনসন সেন্টারে দুইয়ে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সামিট পুর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় ৬ দশমিক ১৭ পয়সা, মোট সম্পদমূল্য ২৬ টাকা ৫৫ পয়সা।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল সকাল ১০ টায় বসুন্ধরা কনভেনসন সেন্টার দুইয়ে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় ১ দশমিক ৮৯ পয়সা; মোট সম্পদমূল্য ২২ টাকা ৬৬ পয়সা।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য আরো ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে। এ নিয়ে কোম্পানিটি ২০১২ সালে মোট ৩১০ শতাংশ লভ্যাংশ দিল।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ। সাধারণ সভার স্থান সময় পরে জানানো হবে ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় ৩১ দশমিক ৭১ পয়সা মোট সম্পদমূল্য ২ হাজার ১৯১ টাকা ৩৭ পয়সা।

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ না দেয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন সকাল ১১ টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় ১ দশমিক ৬০ পয়সা মোট সম্পদমূল্য ৭ টাকা ২২ পয়সা।