২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে সামান্য

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক সামান্য বেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 05:58 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার সকাল সাড়ে ১০টায় ১৮ দলীয় জোটের হরতালের মধ্যে লেনদেনের শুরুতে সূচক কমে। এরপর ওঠানামার মধ্য দিয়ে সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৬২ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪১৮ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৫০টির, কমে ৯১টির। অপরিবর্তিত ছিল ২৭টির দাম।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।

তার আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।