২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 05:25 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকে সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৩৬ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪০৫ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৯৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২২৪৩টির, কমে ৩৭টির। অপরিবর্তিত ছিল ১৪টির দাম।

সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৬৪ কোটি টাকার।

সোমবার ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬১ পয়েন্ট হয় যা এই সূচকের এটাই সর্বনিম্ন অবস্থান। লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সূচক কমে প্রায় ৪১ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ২৩৯ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।