২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে

সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর তৃতীয় দিন সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২৫ মিনিট সূচক কমে। এরপর সূচক উঠে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৮৭ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৮৭ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৫৯টির, কমে ৮০টির। অপরিবর্তিত ছিল ২৭টির দাম।

সোমবার ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬১ পয়েন্ট হয় যা এই সূচকের এটাই সর্বনিম্ন অবস্থান। লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সূচক কমে প্রায় ৪১ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ২৩৯ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।