সর্বনিম্ন অবস্থানে ডিএসইর নতুন সূচক
সপ্তাহের দ্বিতীয় দিনও সূচক কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সূচক ডিএসইএক্স সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টা সূচক কমে। পরের দুই ঘণ্টায় সূচক কিছুটা উঠে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬১ পয়েন্ট হয়।
২৭ জানুয়ারি চালু হওয়া নতুন এই সূচকের এটাই সর্বনিম্ন অবস্থান। এর আগে এ সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল গত ৩ মার্চ ৩ হাজার ৭৬৫ পয়েনট।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৭৫ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১০৬ টির, কমে ১৩৩টির। অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সূচক কমে প্রায় ৪১ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ২৩৯ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
