গাইড ট্যুরস-গো বিডি গো’র চুক্তি
গ্রাহক সেবা বাড়াতে সম্প্রতি অংশীদারিত্ব চুক্তি করেছে গাইড ট্যুরস লিমিটেড ও গো বিডি গো লিমিটেড।
বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এক যৌথ বিবৃতিতে জানায়, চুক্তি অনুযায়ী গো বিডি পর্যটন কোম্পানি গাইড ট্যুরসের সহযোগী বর্হিগামী পর্যটন অপারেটর হিসেবে কাজ করবে।
বর্হিগামী পর্যটনের ক্ষেত্রে গো বিডি একটি বিশেষজ্ঞ কোম্পানি এবং এর সঙ্গে বহুসংখ্যক আর্ন্তজাতিক ট্যুর অপারেটর, হোটেল সেবা প্রদানকারী ও সমুদ্র ভ্রমণকারী জাহাজ কোম্পানির অংশীদারিত্ব আছে।
গাইড ট্যুরস দেশীয় পর্যটনে বিশেষজ্ঞ এবং পাশাপাশি বাংলাদেশের শীর্ষ স্থানীয় ট্যুর অপারেটদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান।
