ডিএসইতে সূচকে ওঠানামা
সপ্তাহের শেষ দিন প্রথম তিন ঘণ্টার লেনদেনে সূচক ওঠানামা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বৃহস্পতিবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকে সূচক নামতে শুরু করে। তবে সোয়া ১১টা থেকে সূচক বাড়তে থাকে। দুপুর দেড়টায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে ৩ হাজার ৮৪৯ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৯৬ পয়েন্ট।
তিন ঘণ্টায় লেনদেন হয় প্রায় ১০৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১১৬টির, কমে ১০২টির। অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।
বুধবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ২৭৮ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ২০২ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ১২৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৭৩ কোটি টাকার।
রোববার ডিএসইএক্স কমে প্রায় ২০৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
