২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০%  স্টক লভ্যাংশ দেবে ইস্টল্যান্ড ইন্সুরেন্স

শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইস্টল্যান্ড ইন্সুরেন্সর  পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল সাড়ে ১১ টায় সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইস্টল্যান্ড ইন্সুরেন্সর  ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় ৪ দশমিক ৬ পয়সা মোট সম্পদমূল্য ২৩ টাকা ২৯ পয়সা।