২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং লংকাবাংলা ফিনান্সের পরিচালনা পর্ষদ।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ
২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল ১০টায় গাজিপুরে কোম্পানির নিজ কারখানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি আয় ২ দশমিক ২৪ পয়সা; মোট সম্পদমূল্য ২৭ টাকা ৭৭ পয়সা।
লংকাবাংলা ফিনান্স
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১১টায় ঢাকার স্পার্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে লংকাবাংলা ফিনান্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩৪ টাকা ১৮ পয়সা।
