৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড ইন্সুরেন্স, ইউনাইটেড লিজিং, বিএসআরএম স্টিলস লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ । সাধারণ সভার স্থান পরে জানানো হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে প্রাইম ব্যাংকর ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২ টাকা ৪০ পয়সা।
ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল বেলা ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্যাংক এশিয়ার ১০ টাকার প্রতিটি শেয়ারে আয়(ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২০ টাকা ৮০ পয়সা।
ইউনাইটেড ইন্সুরেন্স
ইউনাইটেড ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ দশমিক ৫ শতাংশ নগদ ১০.১৯ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে সকাল ১১টায় ট্রাস্ট মিলনআয়তনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
সমাপনী বছরে ইউনাইটেড ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ছিল ২৩ টাকা ৯৩ পয়সা।
ইউনাইটেড লিজিং
ইউনাইটেড লিজিং পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল বেলা ১০টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইউনাইটেড লিজিং ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৭ টাকা ৬৩ পয়সা।
বিএসআরএম স্টিলস লিমিটেড
বিএসআরএম স্টিলসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল বেলা ১১ চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বিএসআরএম স্টিলস লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৯ টাকা ৫৩ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড
ইউনিয়ান ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল বেলা ১১টায় এলজিইডি অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
সমাপনী বছরে ইউনিয়ান ক্যাপিটাল লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) ৫৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৭ টাকা ৮৫ পয়সা।
