২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১% নগদ লভ্যাংশ দেবে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১২ সালের ৩১ অক্টোবর সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ দেয়া হবে।

আগামী ৯ মে সকাল ১১ টায় ময়মনসিংহের বড় বালুকান্দিতে কারখানা প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৭ মার্চ।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ গত বছর অক্টোবর পর্যন্ত এক বছরে ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ৭৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ০১ পয়সা।