সপ্তাহের দ্বিতীয় দিনেও কমলো সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী সূচক দিনশেষে কমেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম এক ঘণ্টায় সূচক উঠে। তবে এর পর থেকে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে ৪ হাজার ২৬৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫৪০ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪৯৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৮০টির, কমে ১৬৫টির। অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক বাড়ে প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।
সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লি., ইউনিক হোটেল, কেপিসিএল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, বেক্সিমকো লি., এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ও সামিট পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, পূরবী জেনারেল, সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন, সাফকো স্পিনিং, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লি., বিচ হ্যাচারি, কেপিসিএল, জিবিবি পাওয়ার, এলআর গ্লোবাল মি. ফা.-১ ও সামিট পাওয়ার।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মেঘনা পেট্রোলিয়াম, আইসিবি এএমসিএল ২য়, মুন্নু স্টাফলার, আরামিট সিমেন্ট, শমরিতা হাসপাতাল, ইসলামিক ফাইন্যান্স, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা., রহিম টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও উত্তরা ফাইন্যান্স।
গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
