ডিএসইতে সূচক সামান্য বেড়েছে
সপ্তাহের চতুর্থ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে থাকে। তবে বেলা ১১টা থেকে সূচকে ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫৩৫ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪৮২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৫৩টির, কমে ৮৮টির। অপরিবর্তিত ছিল ২৮টির দাম।
মঙ্গলবার ডিএসইএক্স বা সার্বিক সূচক কমে প্রায় ৩১ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪৩৯ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইএক্স বা সার্বিক সূচকে যোগ হয় প্রায় ২৩ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ৪৩৮ কোটি টাকার।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৪৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪১৮ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।
গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
